Md Jawad Hossain

অজস্র Error এর সাথে যুদ্ধের পর অবশেষে আমার develop করা ১ম অ্যাপ Play Store এ live! App টি তৈরি করা আমাদের রেস্টুরেন্ট FishFire এর জন্য। এই অ্যাপ এর মধ্যে আসলে কি কি আছে তা সহজ কথায় বললে, একটা রেস্টুরেন্টে চালাতে যা যা লাগে সবকিছুই এর মধ্যে ইন্টিগ্রেট করা হয়েছে। * কাস্টমারের অর্ডার নেওয়া, (কাস্টমার নিজেই দিতে পারবে, অথবা ওয়েটার বা পরিমিটেড কেউ নিতে পারবে) * মেনু ম্যানেজমেন্ট, * অফার/ডিসকাউন্ট * অর্ডার করলে কাস্টমারের নম্বরে পয়েন্ট জমা, * কাস্টমারের কাস্টমার previously কোন আইটেম গুলো অর্ডার করছে, তার টপ পছন্দের আইটেম কোনগুলো, ঝাল কম খায় না বেশি etc. * কাস্টমার কে অ্যাপ নোটিফিকেশন এর মাধ্যমে বিভিন্ন অফার সম্পর্কে জানানো, * Stock/Inventory ম্যানেজমেন্ট * Sales overview * কোন আইটেম কি পরিমাণ সেল হচ্ছে, রেভিনিউ কতো। * Expense management: কোন ক্যাটাগরি তে কি পরিমাণ খরচ হচ্ছে, স্পেশালি কোন আইটেম এ কি পরিমাণ খরচ হচ্ছে etc * Gross profit, Net profit or loss calculation * Report generation * এডমিন/ম্যানেজার কে সারাদিনের sales, expense, ইত্যাদি Report নোটিফিকেশন দিয়ে জানানো। * Auto calculate হয়, যে পরিমাণ সেল হয়েছে, এতে স্টক এ কি পরিমাণ কাঁচামাল থাকার কথা। এতে কাঁচামালের অপচয়, চুরি, হারিয়ে যাওয়া নিয়ন্ত্রণ হয়! * আছে ওয়েব ভার্শন (অ্যাপ ইন্সটল না করেও, ওয়েবসাইট থেকে সব functionality access করা যাবে) * জেনারেল ইউজার, এডমিন প্যানেল, ওয়েটার ড্যাশবোর্ড, কিচেন ড্যাশবোর্ড, অ্যাকাউন্ট্যান্ট ড্যাশবোর্ড সবই আলাদা আলাদা। কে কোন কাজ করবে এডমিন ঠিক করে দিবে। এছাড়াও অনেককিছুই আছে যেগুলো লিখে বলা সম্ভব হচ্ছে না। ✅ নিজেদের restaurant থাকার কারণে ভিতরের বিষয়গুলো জানা থাকায়, ডেভেলপমেন্ট প্রসেস easy হয়েছে। __ ✅ আমি কিন্তু প্রফেশনালি কাজও শুরু করেছি, কারো বিজনেস এর জন্য এইটাইপের অ্যাপ/ওয়েবসাইট লাগলে জানাবেন। আর যাদের রেস্টুরেন্ট আছে, কিন্তু কোনো অ্যাপ নাই, কাস্টমার দের ট্র্যাকিং এর কোনো ব্যবস্থা নেই, কিন্তু এগুলো গুরত্বপূর্ণ মনে করছেন তারা অবশ্যই জানাবেন! ধন্যবাদ।

Post media

Join Freenzo to see more posts, connect with professionals, and grow your career.

Get Started Free Log In