ডিজিটাল স্পেসে আপনি আমি এতদিন যা করে আসছি, হোক সেটা যেকোনো ধরনের ডিজাইন, হোক সেটা রিসার্চ, হোক সেটা কোডিং, হোক সেটা সফটওয়্যার টেস্টিং, হোক সেটা প্রোডাক্ট ডেভেলপমেন্ট... মোটামুটি কম্পিউটার দিয়ে করা যায় এরকম সব কাজ AI দিয়ে এফেক্টেড হচ্ছে, সামনে আরো হবে। এই স্পেসের বিশ্বব্যাপী অন্তত ৭০ ভাগ কাজ উলট-পালট হয়ে যাবে, অলরেডি যাওয়া শুরু করেছে। বিশ্বব্যাপী বিভিন্ন কারণে চাকরির বাজার খারাপ, এখন AI যোগ হয়েছে এবং এটা চলবে। প্রশ্ন হচ্ছে তাহলে আমরা কি করব? দেখেন AI এর এই ওয়েভ থেমে যাওয়ার জন্য তৈরি হয়নি। এটা একদিনে হুট করে আসেনি, আপনি আমি হয়তো আজকাল এ ধরনের টুলসগুলো বেশি ব্যবহার করছি দেখে মনে হচ্ছে এটা মনে হয় হুট করে হয়েছে। এ সংক্রান্ত রিসার্চ বহু বছরের গবেষণার ফসল, এবং ভবিষ্যতে AI এর এই প্রোগ্রেস আরো বাড়বে। আমরা এখন যে ধরনের AI মডেলগুলো রেগুলার ব্যবহার করছি, তার থেকে আরো অনেক কার্যকর মডেল কোম্পানিগুলোর হাতে আছে, সেগুলো নেক্সট ১ থেকে ২ বছরের ভিতরে ধারাবাহিকভাবে আসবে। সেসব মডেলগুলো সলিউশন ডিজাইন, সফটওয়্যার আর্কিটেকচার, অটোমেটেড টেস্টিং এর মত কমপ্লেক্স ব্যাপারগুলাও সুন্দরভাবে করতে পারবে। সুতরাং আমাদেরকে এই ধারণা বাদ দিতে হবে, যে AI এর এই প্রগ্রেস ক্ষণস্থায়ী। আর তাই আমাদেরকে নিজ নিজ স্কিলে দাঁড়িয়ে থেকে, বেজ বা ভিত শক্ত করে AI কে অ্যাডাপ্ট করা শিখতে হবে যতভাবে সম্ভব এবং যত দ্রুত সম্ভব। ধরা যাক আপনি একজন QA Tester এবং আপনার ৪ বছরের প্রফেশনাল এক্সপেরিয়েন্স রয়েছে। প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে নিজেকে মার্কেটে টিকিয়ে রাখবেন নেক্সট ২-৩ বছর? আপনার আগে থেকে শেখা বা এক্সপেরিয়েন্স থাকা স্কিলের সাথে এখন আপনি আরো শিখবেন, কিভাবে টেস্ট প্ল্যানগুলোর সাথে AI এবং LLM ইন্টিগ্রেট করা যায়। LLM বেজড সলিউশনগুলোর কমন ফল্ট প্যাটার্নগুলো কি কি। কোন ধরনের স্পেসিফিক ইউস কেসে এ ধরনের AI বেজড সলিউশনগুলো ফল করে। এ ধরনের টেস্টিং ইউজ কেসগুলো এক্সিকিউট/বিল্ড করার জন্য আপনি কোন ধরনের Agentic ওয়ার্কফ্লো ফলো করতে পারেন অথবা নিজে এ ধরনের আর্কিটেকচার বিল্ড করতে পারেন। এ ধরনের কাজ করার সময় আপনি ঠিক কতখানি টোকেন এফিসিয়েন্সি নিশ্চিত করতে পারেন... ইত্যাদি। উপরের প্রশ্নের উত্তর একটাই, হয় সময়ের সাথে আপডেট হতে হবে না হলে হারিয়ে যেতে হবে। 1 or 0, there's nothing in-between. তাই সিদ্ধান্ত আপনার হাতেই. #AI
Join Freenzo to see more posts, connect with professionals, and grow your career.